শিরোনাম
◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের ফিশারিঘাটে কোটি টাকার ক্রিস্টাল মেথ মাদকসহ ৩ জন আটক

রাজু চৌধুরী: [২] কোটি টাকা মূল্যের ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মারাত্মক মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ মাদক কারবারী।মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল পতেঙ্গা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।

[৩] লে. কর্নেল মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ তিনজনকে আটক করা হয়েছে। কিন্তু এ মাদক আমদানির মূলহোতা রুবেল পলাতক রয়েছে। রুবেল পটিয়ার মধ্যম বাথুয়া এলাকার বাসিন্দা।

[৪] আটক মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে রুবেল দেশ ছেড়ে সৌদি আরব পালিয়েছেন বলে র‌্যাবকে তথ্য দেয়। আটক হাওয়া ৩ মাদক ব্যবসায়ী হলো শহিদুল ইসলাম টিপু, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেক। টিপু পটিয়ার বাথুয়া এলাকার মো. মুসার ছেলে, আমির রশিদ একই এলাকার মরহুম মাহমুদুল হকের ছেলে।

[৫] তারেক রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

  • সর্বশেষ