শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আমার লাশ পরিবারকে দিয়েন না’ চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মারুফ হাসান: [২] বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদরের একটি ইলেক্ট্রনিক শোরুমের ভেতরে ওই শোরুমের কর্মচারী কারিবুল আলম (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জুলাই) দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] আত্মহত্যার আগে যুবক একটি চিরকুট লিখে যান। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিল না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিরকুটে শোরুম ম্যানেজারকে উদ্দেশ্য করে লিখেছিলো- ‘আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই’। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলোম।’

[৪] কারিমুল আলমের বা‌ড়ি ব‌রিশাল নগরীর ভা‌টিখানা এলাকায়। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে পুলিশ।

[৫] মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, কয়েক মাস আগে কারিমুল তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি দোকানে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়