শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোপার শিরোপা নিয়ে মেসিরা এখন দেশে

স্পোর্টস ডেস্ক : [২] কোপা আমেরিকা কাপ জয়ের পর এবার মারাকানা ছাড়িয়ে নিজ দেশের সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলো পুরো আর্জেন্টিনা দল। নিজ দেশে ট্রফি নিয়ে ফিরলেন লিওনেল মেসিরা। রিও থেকে বিশেষ ফ্লাইটে সোজা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে উড়ে গেলেন মেসি ও তার সতীর্থরা। সেখানকার এজেইজা বিমানবন্দরে এসে অবতরণ করে কোপাজয়ী আর্জেন্টিনা দল।

[৩] ২৮ বছর আগে গ্যাব্রিয়েল বাতিস্তুতারা এভাবে সর্বশেষ একটি ট্রফি নিয়ে বুয়েন্স আয়ার্সের মাটি স্পর্শ করেছিলেন। এরপর সেই সৌভাগ্য আর হয়নি আর্জেন্টাইনবাসীর। অবশেষে সেই উপলক্ষ রচনা করে দিলেন মেসিরা।

[৩] বিমানবন্দরে নামতেই কোপাজয়ী আর্জেন্টিনা দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর চ্যাম্পিয়ন লেখা দুটি বাসে তোলা হয়। সেই বাসে পুরো বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণ করেন মেসিরা। পথের ধারে দাঁড়িয়ে মেসিদের অভিনন্দন জানালেন হাজারো মানুষ। - বুয়েন্স আয়ার্স টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়