শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৩৪ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড পেরিয়ে এবার হলিউডের রাস্তায় আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউডে যাওয়ার পথরেখাটা তৈরি করেছিলেন আলিয়া ভাটের অগ্রজেরা। ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনরা আগেই হলিউডের পথে হেঁটেছেন। এবার হলিউডের দিকে চোখ দিলেন বলিউডের তরুণ অভিনেত্রী আলিয়া ভাট। প্রথম আলো

সম্প্রতি উইলিয়াম মরিস এজেন্সি (ডব্লিউএমই) নামের একটি প্রতিষ্ঠান আলিয়া ভাট এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। হলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেডলাইনের বরাতে ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। ঢাকা ট্রিবিউন

এই এজেন্সির কাজই হলো প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা। তাদের বদৌলতেই হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন আজকের বহু তারকা।

জানা যায়, দীর্ঘদিন ধরেই খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, মিডিয়া ও ফ্যাশন নিয়ে ওই এজেন্সিটি কাজ করে আসছে। অস্কারজয়ী চলচ্চিত্র "স্লামডগ মিলিয়নেয়ার" খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো এই এজেন্সির একজন ক্লায়েন্ট। তাকে "রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস" ও "ইমরটালস" চলচ্চিত্রে দেখা গিয়েছে।

আলিয়া জানান, শুধু ছুটি নয়, হলিউডে একজন আন্তর্জাতিক ব্যবস্থাপকেরও খোঁজ করতে গিয়েছেন। বলিউডে এখন গুঞ্জন, হলিউডের ছবি বাগাতেই তিনি এখন তৎপর হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ