শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান বিধিনিষেধে রাজধানীর কাঁটাবনে আবারো পোষা প্রাণীর কান্নার আওয়াজ ভেসে আসছে

আব্দুল্লাহ মামুন: [২] লকডাউনে দোকান বন্ধ থাকায় খাদ্য-পানি-আলো-বাতাসের অভাবে মারা যাচ্ছে পশু, পাখি ও অ্যাকুরিয়ামের মাছ। গত ১০ দিনে বেশকিছু প্রাণী মারা গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

[৩] সংশ্লিষ্টরা বলছেন, পোষা প্রাণীদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে এক ঘণ্টা পর পর পরিচর্যা করতে হয়। দোকানের শাটার বন্ধ করলেই প্রাণীগুলোর মৃত্যুর সম্ভবনা থাকে। পর্যাপ্ত আলো-বাতাস, পরিমাণ মতো খাবার এবং কিছুক্ষণ পর পর পানি না দিলে পোষা প্রাণীগুলো দ্রুত অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ প্রাণীকে সময় মতো পরিচর্যা এবং প্রয়োজনীয় চিকিৎসা না দিলে মারা যায়। এ পর্যন্ত বেশ কিছু পশু-পাখি-মাছ মারা গেছে।

[৪] কাটাবনস্থ অ্যাকুয়া অ্যান্ড পেট অ্যাসোসিয়েশন ও কাঁটাবন দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নূরে আলম লিটন বলেন, ‘মানুষের জন্য যেমন খাবারের দোকান, জরুরি ওষুধ, নিত্যপণ্যের দোকান খোলা রাখা হয়েছে, তেমনিভাবে পোষা প্রাণীদের জন্য ‘অ্যাকুয়া অ্যান্ড পেট’র দোকান খোলা রাখা দরকার। মানুষ না খেতে পারলে যেমন মারা যায়, তেমনি পোষাপ্রাণীরাও না খেতে পারলে মারা যায়। এ বিষয়টি কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝতে পারছে না, সেটা আমাদের বোধগম্য নয়’। সারাবাংলা.নেট

[৫] তিনি বলেন, আমরা তো বিলাসিতা বা ব্যবসার জন্য দোকান খুলছি না। পোষা প্রাণীগুলোর প্রাণ বাঁচাতে দোকান খুলছি। কিন্তু দোকান খুলতে গেলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের লোকজনদের ধরে নিয়ে যাচ্ছে। আজও কয়েকজনকে ধরে নিয়ে গেছে। তাদের আত্মীয়-স্বজন গিয়ে এখনও থানায় বসে আছে। এমতাবস্থায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

[৬] ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘জীবন্ত পশু-পাখি এবং মাছের দোকান প্রতিদিন সকাল ৮ টা থেকে ৯ টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত খোলার নির্দেশনা দেয়া আছে। এর মধ্যে দোকান খুললে কোনো সমস্যা নেই। তবে এই নির্দেশনার বাইরে কেউ দোকান খোলা রাখলে সরকার ঘোষিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

[৭] তিনি আরও বলেন, ‘গতকাল আমি নিজে গিয়ে কাঁটাবনস্থ পশু-পাখি ব্যবসায়ীদের এই নির্দেশনার কথা জানিয়ে আসছি। সমস্যা হচ্ছে তারা সারাদিনই দোকান খোলা রাখতে চায়। কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের এই আবদার পূরণ করা সম্ভব না’।

  • সর্বশেষ