শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক পরিচয়ে মাদকদ্রব্য পাচারকালে আটক এক

রাজু চৌধুরী :- [২] চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে হাবিবুল ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

[৩] রোববার (১১ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক, সহকারীর পরিচালক (মিডিয়া) এএসপি মো.নূরুল আবছার বলেন,
আটক হাবিবুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার জালিয়া পাড়া ৯ নম্বর ওয়ার্ড ইসলাম বাড়ির আব্দুল করিমের ছেলে।

[৪] তিনি জানান, এক মাদক ব্যবসায়ী একটি মোটর সাইকেলযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসার তথ্য ছিল।

[৫] শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে শাহ আমানত সংযোগ সড়কে মোটরসাইকেল আরোহী হাবিবুল ইসলাম র‌্যাবের চেকপোস্টের সামনে এসে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

[৬] তিনি আরও বলেন, হাবিবুলের হেফাজতে থাকা কলেজ ব্যাগের ভিতর হতে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি (কক্সবাজার-ল-১১-৪৬৭৬) জব্দ করা হয়েছে।

[৭] জিজ্ঞাসাবাদে জানা যায়, হাবিবুল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৮ হাজার টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা নূরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়