শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

আতিকুর রহমান: [২] গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) সিহাব মিয়া নামের এক কিশোর অপরাধী মৃত্যু হয়েছে।

[৩] গতকাল রাতে টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্রেএই ঘটনা ঘটে।

[৪] মৃত সিহাব মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। সে চলতি বছর ৫ মে ব্রাক্ষণবাড়িয়া জেলার একটি চুরির মামলায় টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলার সেফ হোমে ছিল।

[৫] শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মোঃ হেলাল উদ্দিন জানান, রাতে নিচ তলার সেফ হোমে মারামারি ঘটনা শুনতে পান তিনি। এসময় ভিতরের কয়েদিরা দৌড়ে এসে কিশোর সিহাবের অজ্ঞান হওয়ার খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৬] টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, তদন্ত চলমান আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়