শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে অভিনব পন্থায় বিক্ষোভ

সুমাইয়া ঐশী: [২]গরুর পিঠে মোদির কুশপুতুল বসিয়ে তিরস্কার। [৩] ভারতজুড়ে সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এনিয়ে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় গোটা পশ্চিমবঙ্গে। এর মূল নেতৃত্বে ছিলো তৃণমূল। তাদের দাবি, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে গরুর গাড়িই হবে ভরসা। আনন্দবাজার

[৪] শনিবার হুগলির চুঁচুড়া, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আসানসোল, উত্তর দিনাজপুরের ইমলামপুরসহ বর্ধমানেও এই বিক্ষোভ চলে। এসময় গরুর গাড়িতে মোটরবাইক উঠিয়ে, গরুর গলায় মোদির পোস্টার ঝুলিয়েও ভিন্ন আঙ্গিকে প্রতিবাদ জানানো হয়। শনিবার সকাল থেকে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত চলে এই বিক্ষোভ। রোববারও জলপাইগুড়ি জেলায় চলে এই প্রতিবাদী কর্মসূচি।

[৫] উল্লেখ্য, শনিবার হুগলিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৯ পয়সা বেড়ে হয় ১০১.৪১ টাকা। অন্যদিকে ৩২ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়ায় ৯৩.৩৫ টাকা। বিক্ষোভকারীরা বলছেন, এভাবে জ্বালানির দাম বাড়লে আনুসঙ্গিক অনেক পণ্যেরও মূল্যবৃদ্ধি পায়, বেড়ে যায় গাড়িভাড়াও।

[৬] এনিয়ে বিজেপির দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সবসময় ওঠানামা করে। বিষয়টি জেনেও অপ্রত্যাশিত আচরণ করছে তৃণমূল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়