শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

রুবেল মুজুমদার: [২] কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শনিবার সন্ধ্যায় বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া ও উপপরিদর্শক মো. শরীফুর রহমান অভিযান পরিচালনা করেন।

[৩] উপপরিদর্শক শরীফ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে আদর্শ সদর উপজেলার শালধর বটগাছতলায় একটি অভিযান পরিচালনা করি৷ এ সময় ১৪ বোতল বিদেশীমদসহ ৩ জনকে আটক করি।

[৪] আটককৃতরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া এলাকার রমজান আলীর ছেলে মো. আজিজ প্রকাশ আজাদ (২০), নগরীর শুভপুর এলাকার আবু কালামের ছেলে মো. আশিক (৩০) ও চান্দিনা মহারং এলাকার শাহ আলমের ছেলে মো. রবিউল (২২)।

[৫] আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়