শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

মাসুদ আলম: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শনিবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফাহমিদা খানমের আদালত প্রত্যেকে আসামিকে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

[৩] আসামিরা হলেন-সজিব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম, তার চার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম। অন্য তিনজন হলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, হাসেম ফুড লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ ও এডমিন প্রধান আলাউদ্দিন।

[৩] নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, শনিবার ৩০২ ধারায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়