শিরোনাম

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ জুলাই থেকে স্কুল কলেজ খুলে দিচ্ছে ভারতের হরিয়ানা

রাকিবুল আবির: [২] করোনার সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে ভারতের হরিয়ানা রাজ্য সরকার ওই রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল কলেজ চালুর দিকে অগ্রসর হচ্ছে। এনডিটিভি

[৩] রাজ্যের শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, ১৬ জুলাই থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হবে ২৩ জুলাই থেকে। প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরুর বিষয়টি সম্পর্কে পরে জানানো হবে।

[৪] নির্দেশনা অনুযায়ী, অনলাইনে ক্লাস চলমান থাকবে। যেসকল শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে আগ্রহী, তারা অনলাইনে ক্লাস করতে পারবে। স্কুল কলেজে ক্লাস করতে হলে পিতামাতার লিখিত অনুমতি নিয়ে তবেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়