শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে পুনাক

সুজন কৈরী : [২] রাজধানীর শাহজাহানপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে ত্রাণ পেয়েছে আরও ২০০ অসহায় পরিবার। পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

[৩] শুক্রবার রাতে মতিঝিল বিভাগের ডিসি মো. আ. আহাদ শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। এ সময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] পুনাক সভানেত্রীর এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

[৫] বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে সকালের নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচি বিধিনিষেধ চলা পর্যস্ত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়