শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাথরুমে গোসলে গিয়ে মারা গেল ওসি ফয়েজুর

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. ফয়েজুর রহমান (৫২) বাথরুমে গোসল করার সময় মারা গেছেন। জাগোনিউজ২৪

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপরে আকস্মিকভাবে মারা যান।

হাসপাতালের চিকিৎসক ও পুলিশ স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ওসি ফয়েজুর রহমান গতমাসে পোড়াদহ রেলওয়ে থানায় যোগদান করেছিলেন।

পোড়াদহ রেলওয়ে পুলিশ স্টেশনের ডিউটি অফিসার এএসআই বাহার সত্যতা স্বীকার করে জানান, ওসি ফয়েজুর রহমান থানার ভেতর কোয়ার্টারে থাকতেন। দুপুর পৌনে ২টার দিকে গোসল করতে যান। কিন্তু প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাথরুম থেকে তিনি বের না হওয়ায় সহকর্মীরা বাইরে থেকে তাকে ডাকাডাকি করেন।

কিন্তু এতেও কোনো সাড়া শব্দ না পেয়ে বাথরুমের পেছনের ভেন্টিলেটর দিয়ে সহকর্মীরা দেখতে পান তিনি অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানস ভট্টাচার্য পরীক্ষা-নিরীক্ষার পর ওসি ফয়েজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশের সদস্যরা জানান, মৃত্যুর আগেও তিনি সুস্থ-স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতার লক্ষণ তার ছিল না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় তার লাশ শেরপুর সদর উপজেলায় জেলায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়