শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. খোন্দকার মেহেদী আকরাম: একনজরে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা

ড. খোন্দকার মেহেদী আকরাম: বাংলাদেশে এখন সংক্রমণের ৮০ শতাংশই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে। গত তিন দিনে কোভিডে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের ওপরে এবং গত ৭ দিনে প্রতিদিন মারা যাচ্ছে গড়ে ১৫০ জনের ওপরে। আর ৭ জুলাই মৃত্যু ২০০শ ছাড়ালো। দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে আবার। এখন প্রশ্ন হচ্ছে, এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে কতোটুকু কার্যকর?

[১] অক্সফোর্ড ভ্যাকসিনের একডোজ সিম্পটম্যাটিক কোভিডের বিরুদ্ধে কার্যকরী ৩৩ শতাংশ এবং দুই ডোজে ৬০ শতাংশ। [২] ফাইজার ভ্যাকসিনের এক ডোজ সিম্পটম্যাটিক কোভিডের বিরুদ্ধে কার্যকরী ৩৩ শতাংশ এবং দুই ডোজে ৮১ শতাংশ। [৩] অক্সফোর্ড ভ্যাকসিনের এক ডোজ মারাত্মক কোভিড এবং হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করে ৭১ শতাংশ এবং দুই ডোজে ৯২ শতাংশ। [৪] ফাইজার ভ্যাকসিনের এক ডোজ মারাত্মক কোভিড এবং হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করে ৯৪ শতাংশ এবং দুই ডোজে ৯৬ শতাংশ। [৫] অক্সফোর্ড এবং ফাইজারের ভ্যাকসিনের দুই ডোজ কোভিড থেকে মৃত্যু রোধ করে প্রায় শতভাগ।
এই কার্যকারিতার পরিসংখ্যানটি উঠে এসেছে, পাবলিক হেলথ ইংল্যান্ডের সাম্প্রতিক পোস্ট-ভ্যাকসিনেশন সার্ভাইল্যান্স থেকে। যেহেতু এটা ‘রিয়েল-ওয়ার্ড ডেটা’ তাই বেশ নির্ভরযোগ্য।

[৬] মর্ডানার ভ্যাকসিন যেহেতু ফাইজার ভ্যাকসিনের মতোই তাই ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে এর কার্যকারিতা ফাইজারের মতোই হবে। ৭. তবে সিনোফার্ম ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটুকু কার্যকর তার সুনির্দিষ্ট কোনো ফলাফল এখনও প্রকাশিত হয়নি। অবশ্য আশা করা যায়, এই ভ্যাকসিনও মৃত্যু হার কমাতে সক্ষম হবে।
লেখক : এমবিবিএস, এমএসসি, পিএইচডি, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়