শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে নেইমারের ১০ নম্বর জার্সি পরেই টেলিভিশনের সামনে বসবেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি। তার ওপর এই ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে শিরোপা। যে কারণে দুই দলের ভক্তদের মধ্যেও কাজ করছে বাড়তি উত্তেজনা। একদল যদি মেসির পক্ষে বাজি ধরে, অন্যদল হা রে রে করে তেড়ে ওঠে। তাদের প্রত্যাশা ব্রাজিলের জন্য। পক্ষে-বিপক্ষে বিভক্ত পুরো দেশ। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনা তাদেরও স্পর্শ করেছে। রাইজিং বিডি

ঢাকাই চলচ্চিত্রের সর্বশেষ সফল জুটি শাকিব খান-অপু বিশ্বাস। দু’জন একসঙ্গে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। শুধু পর্দায় নয়, বাস্তবেও তারা পরস্পর ছিলেন কাছাকাছি। যদিও ফুটবল নিয়ে দু’জনের ভালোবাসায় যোজন যোজন দূরত্ব। শাকিব খান আর্জেন্টিনার কড়া সমর্থক। অন্যদিকে অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। এবং পছন্দের খেলা ফুটবল।

স্বাভাবিক কারণেই অপু বিশ্বাস ফাইনাল খেলা মিস করবেন না। তার প্রিয় খেলোয়ার নেইমার। এ কারণে নেইমারের ১০ নম্বর জার্সি পরেই টেলিভিশনের সামনে বসবেন এই নায়িকা।

অপু বলেন, ‘এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করবো। কিন্তু খেলা মিস করবো না।’

‘একা খেলা দেখে আনন্দ পাই না। এখন আমার খেলা দেখার সঙ্গী ছেলে আব্রাম খান জয়। যদিও ফাইনাল খেলা জয়কে নিয়ে দেখতে পারবো কিনা এখনও নিশ্চিত নই। কারণ সে সময় ও ঘুমিয়ে থাকবে।’ বলেন বাংলা সিনেমার এই বিউটি কুইন।

পছন্দের দল ব্রাজিল সুতরাং প্রার্থনা তাদের জন্যই থাকবে জানিয়ে অপু বলেন, ‘দেখা হবে রোববার সকালে মারাকানায়’।

  • সর্বশেষ