শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিশিল্ড আছে ৭০,৫৬৭ ডোজ, সিনোফার্ম ১ লাখ ২৩ হাজার ৬৭৬ ডোজ শেষ

শাহীন খন্দকার: [২] দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে এক কোটি ১ লাখ ১৪ হাজার ৫৭৮ ডোজ। এগুলো পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। এখন পর্যন্ত ভারত থেকে দেশে ভ্যাকসিন এসেছে মোট ১ কোটি ২ লাখ ডোজ। সেই হিসাবে কোভিশিল্ডের টিকা মজুত আছে আর মাত্র ৭০ হাজার ৫৬৭ ডোজ।

[৩] বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ২৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৪ হাজার ৫৫৫ জনকে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যমতে, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ২৩ জনের মধ্যে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

[৫] এদিকে আজ বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় সারাদেশে সিনোফামর্’ এর প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১৯,৭৮৯ জনকে । এর মধ্যে পুরুষ রয়েছে ১১,৭৮৫ এবং নারী ৮ হাজার ৪জন। এ পর্যন্ত দেওয়া হয়েছে ১ লাখ ২৩৬৭৬ ডোজ টিকা, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২৩৭ জনকে। এছাড়া ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৭৫২ জনকে। এখনও পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৬ হাজার ৭৬২ জনকে। এছাড়া এ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ১১ জনকে। এখনও পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৯ হাজার ৭৭৩ জনকে।

[৬] উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধন।

 

  • সর্বশেষ