শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যবিধি মানাতে গ্রামের বাজারে কাজ করছে ভোক্তা-অধিকার অধিদপ্তর

স্বপন দেব: [২] নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৮ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত পাইকারি সবজির আড়তে পণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণের লক্ষে তদারকি করেন।

[৪] উক্ত পাইকারি বাজারে সহকারী পরিচালক মূল্য তালিকা প্রদর্শন করা, খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান করাসহ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান। এছাড়াও আজ মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজার, সিলেট রোড, বাগান রোডসহ গ্রামের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৫] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত মেসার্স রুমু ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত ফাহিম ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৬] আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়