শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টোকিওতে জরুরি অবস্থা জারি করবে জাপান

রাকিবুল আবির: [২] বৃহস্পতিবার জাপানের একজন কেন্দ্রীয় পর্যায়ের মন্ত্রী বলেন, টোকিও শহরে করোনার নতুন ঢেউ মোকাবেলার জন্য শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা বাধ্যতামূলক। তিনি আরো বলেন, অলিম্পিকে দর্শক অংশগ্রহণে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে অলিম্পিক আয়োজকদের বিশেষ বিবেচনা করতে হবে। আলজাজিরা

[৩] জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশী নিশিমুরা বলেন, করোনার নতুন ঢেউয়ের বিস্তার রোধ করার জন্য আগামী ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত টোকিও শহরে জরুরি অবস্থা জারি করা হবে।

[৪] দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা অলিম্পিকে দর্শকের অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বার বার সতর্ক করে এসেছেন। তাদের ভাষ্যমতে, এই সমাগমের মাধ্যমে করোনা ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে।

[৫] যদিও প্রথম থেকেই অলিম্পিক আয়োজকরা স্থানীয় দর্শক বাদে অন্য সকল দর্শকদের প্রতি নিষেধাজ্ঞা প্রদান করেছে। একই সঙ্গে আসন সংখ্যা ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখেছে তারা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়