শিরোনাম
◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন ◈ ওমানকে উড়ি‌য়ে দেয়ার হুম‌কি আমেরিকার, নিন্দা জানালো ইরান ◈ গণতন্ত্র শুধু নির্বাচনের ওপর চলে না, বরং বিতর্ক, ভিন্নমত এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ওপর চলে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

মোঃ শাহজালাল মিয়া: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক বিক্ষোভ ও অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা এন্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা দুই মহাসড়কের রাস্তার মাঝে আড়াআড়িভাবে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদুৎতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে।

[৩] এসময় শ্রমিকরা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগান দেয় এবং রাস্তায় বসে পরে। শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে দুই মহাসড়কে কয়েকশ’ মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে শ্রমিকরা কোন ভাংচুরের ঘটনা ঘটায় নি।

[৪] খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।সকাল ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২ টা :৪০ মি. এখনও চলছে।

[৫] শ্রমিকরা জানান, এর আগেও আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছি। পুলিশের পক্ষ থেকে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আমাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের কোন সমাধান হয়নি। আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এখন সরকারের লকডাউন চলছে। আমাদের বাড়ি ভাড়া, দোকান বাকি, সংসার খরচ চালাতে পারছি না। অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। আমাদের দেখার মতো কেউ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

[৬] সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম জানান, কাঁচপুরে শ্রমিকদের রাস্তা থেকে ফেরানোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। সিনহা এন্ড ওপেক্স গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়