শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস

সমীরণ রায়: [২] লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

[৩] মঙ্গলবার রাজধানীর সায়দাবাদে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে অসহায় পথবাসী মানুষ ও পথচারীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাহাত হুসাইন বলেন, লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের এখন খাদ্যের প্রয়োজন। এই মুহূর্তে ধনি ও বিত্তবানদের উচিত সব গবীর মানুষের পাশে দাড়ানো।

[৫] সংগঠনের সব ইউনিটের বন্ধু ও সংগঠকদের অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাহাত হুসাইন।

[৬] এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি আকবর হোসেন, তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মল্লিকা, সাংগঠনিক সম্পাদক আজিজ আকন্দ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, মতিঝিল থানার সভাপতি মো.আরমান হোসেন, অর্থ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারীসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়