শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৮:৫১ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ভীত’ রশিদের কাঁধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক: [২] এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন লেগস্পিনার রশিদ খান। তাকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের দলের অধিনায়ক নির্বাচিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মিডল অর্ডার ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান তার ডেপুটি।

[৩] আগেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে রশিদের। আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আফগানদের সব সংস্করণের অধিনায়কত্ব করেন। ডিসেম্বরে তাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া আসগর আফগানকে। পরে গত মে মাসের শেষ দিকে তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় এবং টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হন দেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শহীদীকে। তবে টি-টোয়েন্টির অধিনায়ক নির্বাচনের জন্য আরও সময় নেয় বোর্ড।

[৪] অবশেষে মঙ্গলবার ৬ জুলাই এক ঘোষণায় রশিদকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। প্রথম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে চার বলে ৪ উইকেট নেওয়া এই স্পিনার ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টি জয় পেয়েছেন।

[৫] ২০১৯ বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের অধিনায়কত্বের পদটি কাঁটাযুক্ত হয়ে পড়েছে। রশিদও এই দায়িত্ব নিতে গড়িমসি করেছেন। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি আমার পারফরম্যান্সে প্রভাব রাখতে পারে, আমি সেই ভয়ে আছি। সেই ভীত রশিদের কাঁধে চড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফগানিস্তান। এরই মধ্যে শীর্ষ আট র‌্যাংকিংধারী দলের একটি হয়ে মূল পর্ব নিশ্চিত করেছে তারা। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে এই প্রতিযোগিতা। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়