শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর উপহারের আম বুধবার যাচ্ছে আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীর কাছে

মাছুম বিল্লাহ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৯০০ কেজি ‘হাঁড়িভাঙা’ আম বুধবার যাচ্ছে ভারতের উত্তরপূর্বাঞ্চরের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার কাছে ।

[৩] বুধবার সকাল ১০টার দিকে সিলেটের তামাবিল চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থায় এই আম যাবে। গুয়াহাটিস্থ বাংলাদেশ মিশনের সহকারি হাইকমিশনার ড. শাহ মুহাম্মদ তানভীর মনসুর এই আম গ্রহণ করে মুখ্যমন্ত্রীদের কাছে পৌঁছে দেবেন। তিনি বিষয়টি নিশ্চিত করে আমাদের সময়কে জানান, ‘প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০০ কেজি করে মোট ৯০০ কেটি আম পাঠাবেন বলে জানতে পেরেছি।’

[৪] এর আগে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই আম উপহার পাঠিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য এক হাজার কেজি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ২,৬০০ কেজি, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৩০০ কেজি আম উপহার পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়