শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুবিধা ভোগের ১৭ বছর পর বিমলচন্দ্র জানালেন তিনি বীর মুক্তিযোদ্ধা নন

নুর উদ্দিন : [২] তিনি ২০০৪ সালে ভুয়া জন্ম সনদ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হন। দীর্ঘ ১৭ বছর রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিয়ে তিনি এখন নিজেই তালিকা থেকে নাম বাদ দেয়ার আবেদন করেছেন।

[৩] বিমল চন্দ্র মজুমদার ১৯৬৮ সনের জন্ম সনদ দিয়ে বর্তমানে কোম্পানীগঞ্জের বামনী ডিগ্রি কলেজে সাচিবিক বিদ্যাবিষয়ে প্রদর্শক পদে কর্মরত আছেন। কিন্তু ১৯৫৭ সালের ভুয়া জন্ম সনদ ও মিথ্যা তথ্য দিয়ে তিনি ২০০৪ সালে বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হন।

[৪] বিমল চন্দ্র মজুমদার বিষয়টি স্বীকার করে বলেন, দুষ্ট লোকের প্ররোচনায় আমি মিথ্যা তথ্য ও ভুয়া কাগজ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলাম।

[৫] ইউএনও জিয়াউল হক মীর জানিয়েছেন,সরকারি নির্দেশনা পেয়ে গেজেটপ্রাপ্ত সন্দেহভাজন বীর মুক্তিযোদ্ধাদেরকে যাচাই-বাছাইকমিটিতে ডাকা হয়। উপজেলার চরহাজারী ইউনিয়নের মৃত পরেশ চন্দ্র মজুমদারের ছেলে বিমল চন্দ্র মজুমদার মুক্তিযোদ্ধা ছিলেন না বলে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়