শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের কবলে কাঁটাবনের পশুপাখিরা,পরিচর্যার সময় বাড়ানোর দাবি

মনিরুল ইসলাম: [২] লকডাউনে কাঁটাবনের খাঁচায় বন্দি প্রাণিরা বন্দি জীবনের ফাঁদে। বন্দী জীবনে হাঁসফাঁস করছে পশুপাখিরা।

[৩] দেশব্যাপী কঠোর লকডাউনে কাঁচাবাজার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা। অথচ মাত্র ৩০ মিনিট কাঁটাবনের পশুপাখির দোকান খোলা রাখার অনুমতি রয়েছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দোকান খুলে প্রাণীদের খাবার দেওয়া ও থাকার জায়গা পরিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এক দোকানী।

[৪] মঙ্গলবার দুপুরে কাঁটাবনে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের শাটার লাগানো। তবে কিছু কিছু দোকানের কোলাপসিবল গেট লাগানো থাকলেও শাটার খোলা। দুই-একটা দোকানের সামনে দোকানীরা ঘোরাঘুরি করছেন।

[৫] এক দোকানী হাসেম বলেন, প্রাণীদের খোলা আলো-বাতাসের দরকার হয়। ২৪ ঘন্টার মধ্যে সাড়ে ২৩ ঘণ্টা দোকান বন্ধ রেখে শুধু ভেতরে ফ্যান চালিয়ে তাদের ভালো রাখা সম্ভব না। বাসায় গিয়ে ঘুমাতে পারি না। না জানি কেমন আছে ওরা। স্বাভাবিক সময়ে রাতে কিছু সময় সাধারণত তাদের বন্দি রাখা হয় কিন্তু লকডাউনের কারণে আধাঘণ্টা বাদে পুরো সময়টা বন্দি পশুপাখিরা। পরিচর্যার সময়টা একটু বাড়িয়ে দেওয়া দাবি করেন তিনি।

[৬] তিনি বলেন, কয়েকদিনে বৃষ্টি হওয়ায় আবহাওয়া কিছুটা ঠাণ্ডা। তবে গরম বাড়লে ভেতরে ভ্যাপসা গরমে অসুস্থতা বাড়বে পাখিদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়