শিরোনাম
◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনায়নের গাছ কাটার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম

প্রমথ রঞ্জন: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বনায়নের গাছ কাটার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মৃনাল কান্তি বিশ্বাস(স্বপ্নিল) নামে এক ব্যাবসায়ীর বিরুদ্ধে।গতকাল উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে।

[৩] ঘটনাস্থল থেকে শিক্ষক নিরঞ্জন ওঝাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এছাড়াও তিনি কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি

[৪] প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লাটেঙ্গা গ্রামের সাবেক সেনা সদস্য বিধান বিশ্বাসের ছেলে মৃনাল কান্তি বিশ্বাস (স্বপ্নিল) তার বাড়িতে যেতে একটি রাস্তা নির্মান করে কিন্তু সামাজিক বনায়নের একটি সরকারি গাছ সেই রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করলে মৃনাল বিশ্বাস অবৈধভাবে রাঁতের আধারে গাছটি কেটে ফেলে।

[৫] এই ঘটনায় সামাজিক বনায়নের উপকারভোগী ভাংগার হাট হয়ে তুলসী বাড়ি লখন্ডা বনায়নের সাধারন সম্পাদক ও স্কুল শিক্ষক নিরঞ্জন ওঝা জিজ্ঞাসাবাদ করতে গেলে মৃনাল কান্তি বিশ্বাস(স্বপ্নিল), পিতাঃবিধান বিশ্বাস, বাঁধন বিশ্বাস(২২) পিতাঃমৃত মনোজ বিশ্বাস, বিধান বিশ্বাস, পিতা-মৃত উপেন্দ্রনাথ বিশ্বাস ক্ষিপ্ত হয়ে নিরঞ্জন ওঝা ও কমিটির অন্য দুই সদস্য সত্যবান মৃধা, বাদল বাড়ৈর উপরে দেশীর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাদের গুরুতর জখম করে।

[৬] হামলার ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।এই বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ