শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় বাড়ছে অক্সিজেন সংকট

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি শহরের হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্যাস শিল্পকার-খানাগুলোকে মেডিক্যাল অক্সিজেন উৎপাদনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। হাসপাতালগুলো জানিয়েছে, তাদের অক্সিজেন সরবরাহ প্রায় ফুরিয়ে এসেছে। এর মধ্যে একটি জানিয়েছে, অক্সিজেন সংকটের কারণে তাদের এখানে ৬৩ জন রোগীর মৃত্যু হয়েছে। ইত্তেফাক

ভ্রমণ বৃদ্ধি পাওয়ায় ও করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেলটা ধরন ছড়িয়ে পড়ে সংকট আরো গুরুতর হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। এখানে শনাক্ত মোট রোগীর সংখ্যা প্রায় ২৩ লাখ আর এদের মধ্যে ৬০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। তবে রাজধানী জাকার্তার বাইরে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পরিস্থিতি সামাল দিতে দেশটির মূল দ্বীপ জাভায় লকডাউন জারি করা হয়েছে, পাশাপাশি গত সপ্তাহ থেকে পর্যটন দ্বীপ বালিতেও এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার বানডুংয়ের দুটি হাসপাতাল তাদের অক্সিজেনের মজুত ফুরিয়ে গেছে আর এ কারণে জরুরি চিকিত্সার জন্য আসা নতুন রোগী আর ভর্তি নিচ্ছে না বলে ঘোষণা করেছে। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়