শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুর হাট নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বললেন, অনলাইনে পশু বিক্রির বিভিন্ন পথ খোঁজা হচ্ছে

নিউজ ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা কোরবানির গরুর হাটগুলোর ডিজিটালি খুব বেশি ইফেকটিভ করার চেষ্টা করছি। মানুষ যাতে গরু কিনতে কম বের হয়। সোমবার (৫ জুলাই) বিকেলে তিনি এ মন্তব্য করেন। আরটিভি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি বলি—আপনি এই এই সাইট থেকে গরুর কেনেন এবং সেটা যদি সার্টিফাইড করতে পারি। বলব এই গরুর ওজন, উচ্চতা, লম্বায় এত। গরুগুলো ঢাকাতে বিভিন্ন জায়গা থাকল, সিলেক্টেড হলে নাম্বারি করে পৌঁছে দেয়া হলো।

ঢাকায় গরুর হাটগুলো বসবে কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, এ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা যদি পারি ৭০ ভাগ গরুই অনলাইনে বিক্রির প্রচেষ্টা নেব। যদি শতভাগ পারি, শতভাগই। সেটা আমরা কীভাবে করতে পারি, তা নিয়ে আলোচনা চলছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি এ রকম থাকলে বা বাড়লে পশুর হাট বসানো হবে কি-না, হলেও কীভাবে বসানো হবে- সেই বিষয়ে আলোচনাও করছে সরকার। তবে এবার অনলাইনে গরু বেচা-কেনার দিকে বেশি ঝোঁক সরকারের। সেজন্য অনলাইনে পশু বিক্রির বিভিন্ন পথ খোঁজা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়