শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ

ডেস্ক রিপোর্ট : আগামী বৃহস্পতিবারের (৮ জুলাই) প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৫ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুরোধে সরকার গত ১ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ১৪ জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়েছে। এ বিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রথম দফার এ কঠোর লকডাউনে কেবল বিদেশগামীদের জন্য সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

এর আগে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। এরপর গত বছরের জুলাই মাস থেকে ধীরে ধীরে আকাশপথ খুলতে শুরু করে।

চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে সে সময় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ফের ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়। এখন আবার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৮ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধের বিজ্ঞপ্তি জারি করল বেবিচক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়