শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিপিসি’র ভার্চ্যুয়াল বিশ্ব সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের রাজনীতিকরা

আবুল বাশার নূরু: [২] কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) উদ্যোগে মঙ্গলবার (৬ জুলাই) ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

[৩] সোমবার (৫ জুলাই) কমিউনিস্ট পার্টি অব চায়নার আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) বরাত দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ভার্চ্যুয়ালি ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

[৫] কমিউনিস্ট পার্টি অব চায়নার ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিসির আন্তর্জাতিক বিভাগ (আইডিসিপিসি) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণের কল্যাণ: রাজনৈতিক দলের ভূমিকা। ’ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উত্থাপন করবেন কমিউনিস্ট পার্টি অব চায়নার সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রেসিডেন্ট কমরেড শি জিংপিং। এ সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক শীর্ষ নেতা এবং ১০ সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।

[৬] সম্মেলনে কমিউনিস্ট পার্টি অব চায়নার বন্ধুপ্রতীম দল হিসেবে বাংলাদেশ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নেবেন।

  • সর্বশেষ