শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সিজেনের অভাবে মত্যু গাফিলতি নয়, মানুষ হত্যার সমতুল্য: জাসদ

বাশার নূরু: [২] জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সোমবার এক বিবৃতিতে দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

[৩] তারা বলেন, সকল জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য বিগত অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দ থাকার পরও সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে রোগির মৃত্যুর মর্মান্তিক ঘটনা কেবল দায়িত্ব পালনে ব্যর্থতা ও গাফিলতিই নয়, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এই ব্যর্থতা ও গাফিলতি মানুষ হত্যার অপরাধের সমতুল্য। তারা হাসাপাতালে অক্সিজেনের অভাবে রুগিদের মৃত্যুর জন্য দায়ীদের অবিলম্বে বিচারের সম্মুখীন করার দাবি জানান।

[৪] জাসদ নেতৃদ্বয় বলেন, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ আছে। দেশে প্রয়োজনীয় মেডিকেল অক্সিজেন উৎপাদন ও আমদানি হচ্ছে। বাজারে আমদানিকৃত পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেনারেটর, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা প্রাপ্যতাও আছে।

[৫] তারা আরো বলেন, অক্সিজেনের অভাবে যেন একজন রোগীর মৃত্য না হয় তা নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা হাসপাতালগুলোর জন্য থোক বরাদ্দ ও স্থানীয়ভাবে ক্রয়ের আর্থিক স্বাধীনতা প্রদান করে অবিলম্বে রুগিদের জন্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনারেটর, পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংগ্রহের নির্দেশ প্রদানের দাবি জানান।

  • সর্বশেষ