শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং কোচ হিসাবে পেয়ে বেশ উচ্ছসিত: মিরাজ

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ে সফর থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন নতুন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনারকে পেয়ে টাইগার স্পিনাররা বেশ উচ্ছসিত।

[৩] সিরিজ শুরুর আগে অল্প সময়ে যতটুকু পারা যায়, ততটাই তারা শিখে নিচ্ছেন। তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, নতুন স্পিন পরামর্শকের কাছ থেকে পাওয়া পরামর্শ রপ্ত করতে ও কাজে লাগাতে পারলে দারুণ উপকৃত হবেন স্পিনাররা।

[৪] হারারেতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, আমাদের নতুন যে স্পিন কোচ আছেন, তিনি আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন। অনেক সফল বোলার তিনি। আমাদের সঙ্গে তিন-চার দিন কাজ করেছেন, বোলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে তিনি কাজ করছেন, এসব যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।

[৫] শুধু স্কিল বা বোলিংয়ের কৌশলই নয়, রঙ্গনা হেরাথের বিশেষ একটি বিষয় আমার খুব মনে ধরেছে। আরেকটা জিনিস, তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। মানসিকভাবে অনেক সমর্থন দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে করি, তিনি যেসব পরামর্শ আমাদের দিচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি ও আরও কাজ করতে পারি এসব নিয়ে, তাহলে খুব উপকার হবে।

  • সর্বশেষ