শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ করোনা পরিস্থিতি: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরো বলেছেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউ এর চাহিদা। কিন্তু দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই। অথচ, এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপণের নির্দেশ দিয়েছিলেন। সকল জেলায় আইসিইউ স্থাপণে ব্যার্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

[৩] সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ এর ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এরমধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর এর তথ্য মতে গেলো জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোন আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা।

[৪] আপরদিকে, রাজধানীর সরকারী হাসপাতাল গুলোর আইসিইউ ফাঁকা নেই বলেলেই চলে, তাই দ্রুতই বেসরকারী হাসপাতালের আইসিইউ গুলো পূর্ণ হয়ে যাচ্ছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, “রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে”। পরিস্থিতি আরো খারাপ হলে, আইসিইউ এর জন্য হাহাকার উঠবে। শংকাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার। বিবৃতিতে কাদের আরো বলেন, তাই যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপণ এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

  • সর্বশেষ