শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান সেনাদের হটিয়ে রাতারাতি গুরুত্বপূর্ণ জেলাগুলো দখল করছে তালেবান

সাকিবুল আলম : [২] তালেবানরা আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা দখল করে নিয়েছে। এতে সেখানে কর্তব্যরত সরকারি সেনাবাহিনী সীমান্ত পাড়ি দিয়ে পালাতে বাধ্য হচ্ছে বলে জানানো হয়। তালেবানরা বর্তমানে আফগানিস্তানের মোট ৪২১টি জেলার এক তৃতীয়াংশেরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আল জাজিরা

[৩] রোববার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক স্টেট কমিটি একটি বিবৃতিতে জানায়, তালেবান যোদ্ধাদের আক্রমণে তিনশোরও বেশি আফগান সৈন্য বাদাখশান প্রদেশ পাড়ি দিয়ে তাজিকিস্তানে প্রবেশ করে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০টায় তাজিকিস্তানে প্রবেশ করে আফগান সৈন্যরা।

[৪] বিবৃতিতে আরো জানানো হয়, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও প্রতিবেশী রাষ্ট্রের দায়বদ্ধতা থেকে তাজিকিস্তানের কর্তৃপক্ষ নিজ দেশে আফগান সেনাদের প্রবেশের অনুমতি দিয়েছে।

[৫] চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানদের সঙ্গে অন্তহীন এ যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানলে আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে পাল্টাতে শুরু করে। যুক্তরাষ্ট্রের মৈত্রী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উত্তর আফগানিস্তান দখল তালেবানদের জন্য একটি বড় বিজয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়