শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে র‌্যাবের অভিযানে ৪৩৮ জনকে চার লাখ চার হাজার টাকা জরিমানা

সুজন কৈরী: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন রোববার দেশব্যাপী র‌্যাবের অভিযানে ৪৩৮ জনকে চার লাখ চার হাজার ৭৫০টাকা জরিমানা করা হয়েছে। সারাদেশে ৫৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে জানানো হয়, অপ্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি তিন হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ৩০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

র‌্যাব জানায়, বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠি ছিলো র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিলো অতিরিক্ত টহল ও চেকপোস্ট। রোববার বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়া র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

  • সর্বশেষ