শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ জুলাই থেকে বাধ্যতামূলক মাস্ক পরার বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে ইংল্যান্ড

লিহান লিমা: [২] রোববার ব্রিটিশ সরকারের গৃহায়ণ মন্ত্রী রবার্ট জেনরিক স্কাই নিউজকে জানান, আরেক দফায় করোনা ভাইরাস জনিত বিধি-নিষেধ তুলে নেয়ার সময় মাস্ক পরাকে ‘ব্যক্তিগত ইচ্ছা’র তালিকায় রাখা হবে। সিএনএন

[৩] তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে মাস্ক পরতে চাই না। আমি মনে করি অনেক মানুষই এটি পরতে পছন্দ করে না। আরেক দফা বিধি-নিষেধ তুলে নেয়ার সময় আমরা এই নীতি অনুসরণ করতে যাচ্ছি।

[৪] ব্রিটিশ সরকার আগামী ১৯ জুলাই বর্তমানে দেশটিতে আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। ব্রিটিশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, ‘আগামী ১৯ জুলাই আমরা নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছি, মানুষের কাছে আমরা সৎ থাকতে চাই যে আমরা কোভিডকে পুরোপুরি দমন করতে পারবো না।’ তিনি আরো বলেন, ‘এটি সত্যি সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। আমরা সব দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা কোভিডের অস্তিত্বকে মেনে নিয়েই এটিকে প্রতিরোধ করার উপায় খুঁজবো-ঠিক ফ্লু এর মতো।’

[৫] মেইল পত্রিকায় এক আর্টিকেলে সাজিদ জাভিদ লেখেন, ‘বিধি-নিষেধে পারিবারিক সহিংসতা বাড়ছে ও অনেক মানুষের মানসিক স্বাস্থে প্রভাব পড়েছে।’

[৬] তবে ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশনের ডাক্তাররা বলছেন, সরকারের আগামী ১৯ জুলাই বিধি-নিষেধ তুলে নেয়ার সময় কোভিড জনিত কিছু সুরক্ষা রেখে দেয়া উচিত। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত সপ্তাহে ইংল্যান্ডে সপ্তাহিক সংক্রমণ ৭৪ শতাংশ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তিহার ৫৫ শতাংশ ছাড়িয়েছে।

  • সর্বশেষ