শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্লোরিডায় সমাবেশে বাইডেনের দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

সুমাইয়া ঐশী: [২] ফ্লোরিডার সারাসোটায় শনিবার এ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে ট্রাম্প বলেন, আমি ওবামা বা অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পাওয়া প্রেসিডেন্ট। এসময় আবারো ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, আমি জানি না, দেশ পরিচালনার জন্য বাইডেন তার যোগ্যতার প্রমাণ দিচ্ছেন কি না। নিউ ইয়র্ক টাইমস

[৩] এর কিছুদিন আগেই ট্রাম্পের প্রতিষ্ঠান এবং এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন ওয়েইসবার্গ কর ফাঁকি সংক্রান্ত মামলায় নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। এই সমাবেশে প্রসিকিউটরদের উদ্দেশ করে ট্রাম্প বলেন, তারা তদন্তের ক্ষেত্রে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়েছে। যা একদমই নৈতিকতার বাইরে। ইয়ন

[৪] মূলত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করেন ট্রাম্প। তবে ২০২৪ সালে ফের নির্বাচনে দাঁড়ানো নিয়েও তিনি নিজের ভিত্তি মজবুত করছেন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এনিয়ে ট্রাম্প বলেন, আসলে এটা কেবলমাত্র আমার ইচ্ছা নয়, এটা এখন দেশের প্রয়োজন, জাতির প্রয়োজন। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়