শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউক্রেনে নারী সেনা সদস্যদের ‘হাই হিল’ পরে মার্চ পাস্টে অংশগ্রহণের সিদ্ধান্ত

আখিরুজ্জামান সোহান: [২] দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পরিকল্পনায় জানানো হয়েছে, আগামী মাসে আয়োজিত একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে নারী সেনা সদস্যরা চিরাচরিত বুটের পরিবর্তে পায়ে ‘হাই হিল’ পরে অংশগ্রহণ করবে। বিবিসি

[৩] প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ স্থানীয় নেতারা। বিরোধী দলীয় নেতা ইরিনা গেরাসচেনকো বলেন, এই সিদ্ধান্ত বিকৃত যৌনতা ছাড়া কিছু নয়, এটি নারী সমতার পরিপন্হী।

[৪] দেশটির একদল আইন প্রণেতা এই সিদ্ধান্তের পর উষ্মা প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানকে এর জন্য ক্ষমা চাইতে হবে।

[৫] নেটিজেনদের মধ্যে ভিটালি পোর্টনিকভ নামে একজন ফেসবুকে লিখেছেন, পায়ে হিল পরে প্যারেডে অংশ নেওয়া সত্যিই অপমানজনক এবং এর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কিছু কর্মকর্তার মধ্যযুগীয় মানসিকতা প্রকাশ পেল।

[৬] ১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন। স্বাধীনতার ৩০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসের ২৪ তারিখ বিশেষ মিলিটারি প্যারেডের আয়োজন করবে দেশটি। মূলত এই কুচকাওয়াজ অনুষ্ঠানেই নারী সেনা সদস্যদের হাই হিল পরিধান করে মার্চ পাস্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়