শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:১১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে লকডাউনের ৩য় দিনে ৯২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড, আটক-৫১

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলায় কঠোর লকডাউনের ৩য় দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৮২ জন ব্যক্তিকে ৯২ হাজার ৮০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এসময় অভিযানে ৫১ ব্যক্তিকে আটক করা হয়।

[৩] শনিবার (৩ জুলাই) সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা পর্যন্ত জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে শপিংমল খোলা রাখা, মার্কেট খোলা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাহিরে অবস্থান করায় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮২ জন ব্যক্তিকে উক্ত অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। তাছাড়া ৫১ জন ব্যক্তিকে আটক করা হয়।

[৪] দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলার সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়