শিরোনাম
◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আশরাফুল নয়ন:[২] নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি।

[৩] শুক্রবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

[৪] নিহতের মধ্যে একজন হলেন, আম ব্যবসায়ী খলিল প্রামাণিক (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে।

[৫] জানা গেছে, খলিল প্রামাণিক একজন আম ব্যবসায়ী। করোনা ভাইরাসের চলমান লকডাইনে কারণে তিনি জেলার সাপাহার থেকে আম নিয়ে রাতে ট্রাকে করে মান্দার ওপর দিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আড়াই টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে রাজশাহী থেকে নওগাঁ গামী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

[৬] এতে আমবাহী ট্রাকের আম ব্যবসায়ী খলিল প্রামাণিক ও একই ট্রাকের চালকের সহযোগী মারা যান।সংবাদ পেয়ে রাতেই মান্দা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৭] নিহত আম ব্যবসায়ী খলিল প্রামানিকের ভাই নূর মোহাম্মদ বলেন, তার ভাই আমের মৌসুমে সাপাহার থেকে আমের ব্যবসা করছিলেন। লকডাউনের কারণে রাতে সাপাহার থেকে ট্রাকে করে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন। সংবাদ পেয়ে তিনি থানায় এসেছেন।

[৮] মান্দার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়