শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী পলি খাতুন (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।নিহত পলি খাতুন বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মোজ্জাম্মেল শেখের মেয়ে।

[৩] শনিবার (৩ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এর আগে, শুক্রবার গভীর রাতে ডুমুর ইছা গ্রামের পিতার বাড়ীতে এ ঘটনা ঘটে।

[৪] বহুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ জানান, প্রায় ৩ মাস আগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সাথে অনলাইনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়।

[৫] তিনি আরও জানান, প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়কাঠের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

[৬] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়