শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ডোজ টিকা নিয়েও করোনা পজিটিভ হবিগঞ্জের এমপি

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হলেন। রাইজিংবিডি

শুক্রবার (২ জুলাই) দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমপি আবু জাহির শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শুক্রবার তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়েছে।

বর্তমানে আবু জাহির এমপি ঢাকার ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন।

আবু জাহির গত বছরের ২৫ অক্টোবর প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময়ে তিনি ঢাকার সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনের প্রথম ডোজ ও এরপর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়