শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মডার্নার ১২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে পৌঁছেছে; শনিবার আসবে বাকি ১৩ লাখ

আখিরুজ্জামান সোহান: [২] শুক্রবার (২ জুলাই) রাতে আমেরিকার কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার টিকাবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি রাত ১১:২০ মিনিটে ১২ লাখ টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

[৩] এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে দুবাই থেকে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ খবর নিশ্চিত করেছে।

[৪] এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী টিকা আসার তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় মডার্নার ১২ লাখ টিকা এবং রাত সাড়ে ১২ টার দিকে সিনোফার্মের ১১ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে।”

[৫] এ সময় তিনি দেশে টিকার সংকটকালে একসঙ্গে এতগুলো টিকা আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

[৬] দেশব্যাপী গণটিকা কার্যক্রম প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, আমরা টিকার জন্যই অপেক্ষা করছি। ৪৫ লাখ ডোজ টিকা হাতে পেলেই আমরা আগের মতো টিকা কর্মসূচি শুরু করতে পারব।

[৭] ২৭ জুন ঔষধ প্রশাসন অধিদফতর দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারে অনুমোদন দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে টিকাটির অনুমোদন দেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়