শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১১:০১ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মোটসাইকেলে মাদক নিয়ে আসার সময় ৩ জন আটক

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মোটরসাইকেল করে মাদকদ্রব্য বহনের অভিযোগে তিন যুবককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] দণ্ডপ্রাপ্তরা হলেন, মাসুদুর রহমান ওয়াসিম (৩৬), আকসার মিয়া (৩০) ও শিপন মিয়া (২২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায়। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

[৪] উপজেলা প্রশাসন জানায়, কঠোর লকডাউনে যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করতে দুপুরের দিকে তিতাস ব্রিজ এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই তিন যুবক একটি মটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। এসময় অভিযানে থাকা পুলিশ মটরসাইকেলটির গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করে অন্তর্বাস থেকে চার বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। ভ্রাম্যমাণ আদালত মাদক বহনের অভিযোগে এই তিন যুবককে তিন মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে। তাদের মোটর সাইকেলটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

[৫] এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, কঠোর লকডাউনে দায়িত্ব প্রতিপালন করতে উপজেলা প্রশাসন মাঠে থাকবে।

  • সর্বশেষ