শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপ্রয়োজনে বের হওয়ায় বিধিনিষেধের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩২০ জন

সুজন কৈরী : [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিন অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

[৩] শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের ৫১টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে।

[৪] সেই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগ ২১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। জরিমানা করা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়