শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারের রেকর্ডে ভারতকে ছাড়িয়ে শীর্ষে শ্রীলঙ্কা

মাহিন সরকার : [২] ইংল্যান্ডে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের পথে কুসল পেরেরার দল। ইতোমধ্যেই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ওয়ানডে সিরিজও হেরেছে। আর সিরিজ হারের সাথে দ্বিতীয় ওয়ানডেতে হেরে বড় এক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে লঙ্কা।

[৩] সর্বশেষ হারটি ছিল এই সংস্করণে লঙ্কানদের ৪২৮তম হার। ৮৬০ ম্যাচে হারের পাশাপাশি ৩৯০ জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডেতে এত দিন সর্বোচ্চ হারের জায়গাটি ছিল ভারতের দখলে। ৯৯৩ ম্যাচে ৪২৭ হারের পাশাপাশি ৫১৬ জয় পেয়েছে ভারত। কাল ইংল্যান্ডের কাছে হেরে ভারতকে পেছনে ফেলল শ্রীলঙ্কা।

[৪] সর্বোচ্চ ম্যাচ হারে ভারতের পরপরই রয়েছে পাকিস্তান। ৯৩৩ ম্যাচে ৪৯০ জয়ের পাশাপাশি ৪১৪ ম্যাচ হেরেছে তারা। হারে চারশর ঘরে রয়েছে উপমহাদেশের এ তিনটি দল। ৩৮৪ হার নিয়ে এরপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

[৫] এরপর যথাক্রমে জিম্বাবুয়ে (৩৭৫ হার) ও নিউজিল্যান্ড (৩৭৪ হার)। ৩৩৯ ম্যাচ হেরেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার হার ৩৩৩ ম্যাচ। বাংলাদেশ ৩৮৫ ওয়ানডে খেলে ২৪৫ ম্যাচে হেরেছে। জয় তুলে নিয়েছে ১৩৩টি ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়