শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪ লাখ, যার অর্ধেকেই দ্বিতীয় ঢেউয়ে

রাকিবুল আবির: [২] বিশেষজ্ঞদের মতে, এর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে, কারণ আনুষ্ঠানিকভাবে অনেক মৃত্যুর রেকর্ড করা হয়নি। বিবিসি

[৩] ৪ লক্ষাধিক মৃত্যুর রেকর্ডকারী দেশগুলোর কাতারে তৃতীয় দেশ হিসেবে নাম লেখালো ভারত। প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল। অন্যদিকে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই আছে ভারত, মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটিরও বেশি।

[৪] জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশের কম মানুষ টিকা নিতে পেরেছে। সরকার এবছরের শেষ নাগাদ সকল ভারতীয়দের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, তবে ধীরগতি, ভ্যাকসিনের ঘাটতি ও ভ্যাকসিন দ্বিধার কারণে তা সম্ভব হচ্ছে না। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়