শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ

মনির হোসেন: [২] লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে নিজ অফিস কক্ষে আলাদা আসনের ব্যবস্থা গ্রহণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসনটি স্থাপনে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহম্মেদসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে সাধুবাদ জানান।

[৩] বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সরকারি অফিসে গেলে দেখা যায় আলাদা করে লাল রঙের একটি চেয়ার বসানো হয়েছে। তাতে লেখা রয়েছে সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের আসন।

[৪] উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন জানান, এ ধরনের উদ্যোগ সারা দেশের অন্য কোনো উপজেলায় আছে কি না আমার জানা নেই, আমরা কৃতজ্ঞ। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের এমন মহতি ও ব্যতিক্রমি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সালাম।

[৫] বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহম্মেদ জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা আসনের পাশাপাশি উপজেলা পরিষদের একটি কক্ষে স্থাপন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা ডেস্ক। এটা অবশ্যই আমাদের জন্য সন্মান ও গৌরবের।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, অফিসে কোন সভা বা অনুষ্ঠান চলাকালীন সময়ে বা বিভিন্ন কাজে অনেক শ্রেণী পেশার মানুষই আসেন। অনেক সময় অপরিচিত কেউ এসে নিজেকে আলাদাভাবে পরিচয় দিতে হয় আমি একজন মুক্তিযোদ্ধা। অথচ বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আমরা আজ জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা। তাদের প্রতি সন্মান জানানোর জন্যই বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে এ আসনটি স্থাপন করা হয়েছে। আমরা আজীবন স্বাধীনতার মহান এ সৈনিকদের কাছে কৃতজ্ঞ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়