শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ পদক্ষেপ প্রত্যাহার না করা পর্যন্ত দিল্লির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক না : ইমরান খান

নুরে আলম : [২] পার্লামেন্টে দেওয়া ভাষণে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান তাদের পাশে রয়েছে এবং ২০১৯ সালের গৃহীত 'অবৈধ পদক্ষেপগুলো' প্রত্যাহার না করা পর্যন্ত দিল্লির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না।জি নিউজ

[৩] আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব নিয়েও বলেন ইমরান খান। বলেন, তার দেশ শান্তির জন্য যুক্তরাষ্ট্রের অংশীদার হতে পারে। তবে কোনও অবস্থাতেই সেটা সংঘাতের জন্য নয়। আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাই। ফলে তাদের সম্পর্কে ওয়াশিংটনের চেয়ে ইসলামাবাদের বোঝাপড়া বেশি।

[৪] তিনি আরো বলেন,সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা আমাদের ৭০ হাজার মানুষকে হারিয়েছি। ১৫০ বিলিয়ন ডলার নষ্ট করেছি। সেই সময়ে পাকিস্তান তার বন্ধু ও শত্রুদের মধ্যে পার্থক্য করতে পারেনি। তিনি প্রশ্ন রাখেন, একটা দেশ কি তার মিত্রদের ওপর হামলা চালায়? আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে কোনো জাতি যখন নিজেকেই সম্মান করে না, তখন বাইরের দুনিয়াও তাকে সম্মান করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়