শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্ট ৫২টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায়

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনা ভাইরাস রোধে নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৫২টি মামলায় সর্বমোট ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে।

[৩] বৃহস্পতিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯টি মামলায় ৪ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে ২ টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪টি মামলায় ৫ হাজার ৬শ’ টাকা, ৮ নম্বর অঞ্চলে ৭টি মামলায় ২ হাজার ২শ’ টাকা এবং একই অঞ্চলে ৫টি মামলায় ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

[৪] এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়