শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমির এবং আশফাক ৮ বছরের জন্য নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: [২] সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় আমির হায়াত এবং আশফাক আহমেদকে ৮ বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

[৩] দুই হাজার বিশের সেপ্টেম্বরে আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ চলাকালীন তাদের দুজনের বিরুদ্ধে ওঠে ম্যাচ পাতানোর অভিযোগ, তখন থেকেই সাময়ীকভাবে বহৃষ্কৃত ছিলেন এই দুজন। দীর্ঘ ৯ মাসের শুনানী শেষে বৃহস্পতিবার ১ জুলাই আইসিসি এক প্রেস রিলিজের মাধ্যমে তাদের শাস্তির বিষয়টি প্রকাশ করেছে।

[৪] আইসিসির মোট ৫ টি আইন লঙ্ঘন করেছেন এই দুজন, যার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ ম্যাচ পাতানোর উদ্দেশ্যে উপহার বা ঘুঁষ গ্রহণ। ঘুঁষের প্রস্তাব পাওয়ার ঘটনা আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোও আরও একটি অপরাধ, তারা দুজন ঘুষের প্রস্তাবকারীর পরিচয়ও গোপন রেখেছেন।

[৫] এই দুজনের বড় শাস্তি পাওয়ার ঘটনায় আইসিসি জানিয়েছে, আরব আমিরাতের এই দুইজন খেলোয়াড় আইসিসির দুর্নীতি বিরোধী বেশ কিছু কর্মশালায় অংশ নিয়েছিল, তারপরেও এরা ঘুঁষের প্রস্তাবকে না বলতে পারেনি। এরা তাদের টিমমেট এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডকেও লজ্জার মুখে ফেলেছে।

[৬] আইসিসি আরও জানিয়েছে, এই বড় এবং লম্বা শাস্তি অন্য খেলোয়াড়দেরও ভবিষ্যতে এরকম ভুল না করতে সাবধান করবে। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়